বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা: গ্রেপ্তার-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৩ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ১২ বছর বয়সী এক  কিশোরী কে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ ওসমান গনি (৩০) নামের এক নির্মান শ্রমিককে সোমবার দুপুরে পার্বতীপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে৷ সে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি খাট্টার ডাঙ্গা গ্রামের মরহুম আসকার আলীর পুত্র বলে জানা গেছে৷
জানা যায়, রবিবার রাত ১২ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ সুহারকাটি আদিবাসী পল্লীর নিজ বাড়ীতে বড় দু’বোনসহ মাটির ঘরে ঘুমিয়ে ছিল ঘটনার শিকার ওই কিশোরী। তার বাবা-মা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। সে সময় সুযোগ বুঝে পাশের গ্রামের  ওসমান গনি শোবার ঘরে ঢুকে ঘুমন্ত আদিবাসী কিশোরী (১২)’র মুখে কস্টেপ ও সুপারব্লু লাগিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে টেরপেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। অবস্হা বেগতিক দেখে ওসমান গনি কিশোরীকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে। সোমবার দুপুরে পুলিশ ওসমান গনি কে গ্রেপ্তার ও ঘটনার শিকার ওই কিশোরীকে থানায় নিয়ে আসে। সোমবার রাতে ওই কিশোরীর বাবা কিষ্টু কিসকু বাদী হয়ে ওসমান গনিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবীব সোহেল নিশ্চিত করেছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com