বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

৭ দফা দাবিতে চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদের মানব বন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬১ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ে চিনিকল বাঁচাতে ৭ দফা দাবিতে মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও রোড এলাকায় এ মানববন্ধন পালন করা হয়।
“শিল্প বাঁচাও কৃষি ও কৃষক বাঁচাও দেশ বাচাও” এই শ্লোগানে ও রাষ্ট্রায়াত্ত চিনি শিল্প রা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানব বন্ধন চলাকালে সংগঠনের আহবায়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহসানুল হাবিব বাবু, চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জবাইদুর রহমান, সাংবাদিক শাহীন ফেরদৌস, জেলা উদীচীর সাধারন সম্পাদক রিজওয়ানুল হক রিজু, আখচাষী আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক বাবু, ফয়েজ উদ্দিন প্রমুখ।
এ সময় দেশের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁওয়ের প্রান চিনিকল বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়ে ৭ দফা দাবি জানানো হয়। এর মধ্যে ঠাকুরগাঁও চিনিকল লাভজনক করতে আধুনিকায়ন ও ডিস্টিলারি ইউনিট স্থাপন, ব্যাগাস থেকে কোজেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন ও সুগার বিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা পরিশোধ, আখের ন্যর্য মুল্য নিশ্চিত করে আখ চাষিদের টাকা সময়মত পরিশোধ ও সারা বছর মিল চালু রাখতে সুগার মিলসগুলিকে র-সুগার আমদানির অনুমতি দিয়ে পরিশোধন কারখানা স্থাপনের দাবি জানানো হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com