বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ধর্ষণের অভিযোগে গির্জার ফাদার গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- এবার রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার” ফাদার প্রদীপ গ্যাগরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।তার বিরুদ্ধে অভিযোগ তিনি আটকে রেখে তিনদিন ধরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছেন।এ ঘটনার পরে ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে ভিকটিম কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়েছে। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে তানোড় থানায় মামলা দায়ের করেছেন।জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাড়ির পাশে ওই গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন তার ভাই। থানায় জিডির পর ২৮ সেপ্টেম্বর দুপুর পর তারা জানাতে পারেন কিশোরী গীর্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় আছে। এরপর গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গীর্জার ভিতরে শালিস বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয় আর ভুক্তভোগী ওই কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়। এরপর মঙ্গলবার ওই কিশোরীকে পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীকে। মঙ্গলবার রাত ১২টার দিকে র‌্যাব তাকে গ্রেফতার করে। পরে আজ সকালে তাকে তানোর থানায় হস্তান্তর করা হয়। এদিকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীকে। মঙ্গলবার রাত ১২টার দিকে র‌্যাব তাকে গ্রেফতার করে। আজ সকালে তাকে তানোর থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com