বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭১৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমাদের দীর্ঘকালের  স্থানীয় সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের লালনকে জোরদার করতে হবে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে। দেশীয় সংস্কৃতির লালন করতে হবে।

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৩ অক্টোবর ২০২০ শনিবার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সকল পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, স্যাটেলাইট সংস্কৃতির যুগে বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠক বিদেশি সংস্কৃতির পাশাপাশি খ্যাতিমান পারফর্মারদের আনছেন। কিন্তু আমাদের সাংস্কৃতিক এ আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশীয় সংস্কৃতির লালন করতে হবে। কারণ বাঙালির দীর্ঘকালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com