বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা মহিলার মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৪৪ বার পঠিত
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সি এক অজ্ঞাতনামা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্হল থেকে মৃতদেহ উদ্ধার করেছে৷

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,বৃহস্পতিবার সকাল ১০ টা ২৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিন-পুর্ব কোনে রেল লাইন পাড় হয়ে ১ নম্বর প্লাটফর্ম থেকে ২ নম্বর প্লাটফর্মে যাবার সময় ৩ নম্বর লাইনে সান্টিংরত মালবাহী ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সি এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়৷ জামা-পায়জামা পরিহিত মহিলার শরীর ট্রেনে কেটে দ্বি-খন্ডিত হয়৷ তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি৷ ঘটনাস্হল থেকে ট্রেনে কাটা অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ৷

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে ( মামলা নম্বর-৫ তারিখ-৮.১০.২০২০)৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com