বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুর নগরীতে বিএনপি’র মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭২৬ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- নারী-শিশু ধর্ষন-নির্যাতন ও ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় দলীয় কার্যালয়ের সামনে রংপুর মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে আওয়ামী দুঃশাসনে সরকারী ছত্রছায়ায় দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের অভয়ারণ্য পরিণত করার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে মানববন্ধন সমাবেশ হয়েছে।

এতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রইচ আহমেদ,সহ-সভাপতি সাহিদার রহমান জোসনা, সাবেক পৌর মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সালেকুজ্জামান সালেক, আসফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান রানা, প্রচার সম্পাদক ফিরোজ আলম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন,সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা ডন, জেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মহানগর তাঁতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না, পীরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে শিশু, নারী, বৃদ্ধ ধর্ষণের শিকার হলে সরকার ধর্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ধর্ষকদের আশ্রয়দাতা সরকারের বিরুদ্ধে দেশের সর্বস্থরের মানুষকে একজোট হয়ে লড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com