বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আজ নবাবগঞ্জের চড়ারহাট গণহত্যা দিবস

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৫১ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- আজ ১০ অক্টোবর’ ২০২০। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট (প্রাণকৃঞ্চপুর) গ্রামে গণহত্যার ঘটনা ঘটেছিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দিনে হানাদার বাহিনী তাদের দোসরদের সাথে নিয়ে ওই গ্রামে গণহত্যা চালিয়েছিল। এতে প্রায় ১৫৭ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। ওই দিনটির কথা যারা বেঁচে আছেন তারা আজও ভুলতে পারেন নাই। জানা যায় হানাদার বাহিনীর উপর মুক্তি সেনারা হামলা চালিয়েছিল বিরামপুর উপজেলার বিজুল নামক স্থানে। এরই প্রেক্ষাপটে প্রতিশোধ নিতে ওই দিন ভোরে তারা চড়ারহাট(প্রাণকৃঞ্জপুর) গ্রাম ঘেরাও করে গ্রামের মানুষকে একত্রিত করার পর লাইন করে দাঁড় করায়ে নির্বিচারে গুলি চালিয়েছিল। তখন এরমধ্যে কেউ কেউ আহত হয়েছিলেন। প্রত্যক্ষ্যদর্শীদের ভাষায় হানাদার বাহিনীর নারকীয় ওই হত্যা কান্ডের পর লাশে কাফনের কাপড় হিসাবে শাড়ী ও মশারীর কাপড় ব্যবহার করে এক কবরে একাধিক লাশ দাফন করা হয়েছিল। বর্তমানে শহীদদের স্বরণে সেখানে একটি স্মৃতিমিনার স্থাপন করা হয়েছে। প্রতি বছরের এই দিনে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম জানান প্রতি বছরের ন্যায় আজকেও শহীদদের উদ্দেশ্যে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা করার সিদ্ধান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com