বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩০৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশিদ।- ”উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নবাবগঞ্জের আয়োজনে দিবসটি পালনে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের বটমূলে হাত ধোয়ার প্রদর্শনী ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃআলমামুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়রসহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমির হোসেন বক্তব্য রাখেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, সাদেক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাত ধোয়ার প্রদর্শনী দেখিয়ে জানান বর্তমানে নবাবগঞ্জ উপজেলা এলাকা ৯৬% স্যানিটেশনের আওতায় এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com