বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র‌্যালি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৬৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে ১৫ অক্টোবার  বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর টাউন হল থেকে এ সাইকেল র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এরআগে নগরীর লালবাগ ও পার্কের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির সভাপতি জুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রল্লাদ রায়, ছাত্র ফ্রন্ট বেরোবির সভাপতি রিনা মুর্মু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী)রংপুর মহানগরের আহবায়ক সাজু বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে দাবানের মতো ছড়িয়ে পরছে। মাদক, জুয়া, নাটক -সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন বন্ধ,পর্নোগ্রাফি বন্ধসহ ৯দফা দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com