বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আইপিটিভি ইউটিউব সংবাদ পরিবেশন করতে পারবে না -তথ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫২৭ বার পঠিত

১৫ অক্টোবর বিএসআরএফ আয়োজিত সংলাপে তথ্যমন্ত্রী ইন্টারনেট প্রটোকল টেলিভিশন-আইপিটিভি ও ইউটিউব চ্যানেল নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না। তিনি বলেছেন ইউটিউব চ্যানেল বা আইপিটিভি নিবন্ধনের জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে।সেটি হওয়ার পর আমরা নিবন্ধন দেওয়ার কাজ শুরু করব। তিনি বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইপিটিভিগুলো শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। সব বিষয় নরমাল টেলিভিশন চ্যানেলের মতো করার কথা নয়, এ রকম সিদ্ধান্ত ছিল। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কবে শেষ হবে – জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন নিবন্ধনের কাজ চলছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইনকে নিবন্ধনের জন্য অনুমতি প্রদান করেছি। বাকিগুলো আমরা ধীরে ধীরে দেব। যেহেতু কয়েক হাজার অনলাইন, এগুলো সম্পন্ন করতে কয়েক মাস লাগবে। কারণ বিভিন্ন তদন্ত সংস্থা রিপোর্ট দেওয়ার পরই কিন্তু আমরা দিতে পারছি।এর আগে তো দিতে পারছি না। সে কারণেই একটু সময় লাগছে। তিনি বলেন,বেশির ভাগকে নিবন্ধন দেওয়ার কাজ এ বছরের মধ্যে শেষ করার চেষ্টা হচ্ছে। অনলাইন নিবন্ধনের কাজ এ বছর শেষ হলেই শেষ হয়ে যাবে তা নয়। কারণ অনলাইন তো ভবিষ্যতেও অনেক প্রকাশ হবে। মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে অনলাইন নিউজ পোর্টাল খোলার ক্ষেত্রেও অনুমতির বিষয়টি সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com