বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ধর্ম প্রবর্তিত হয়েছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৪১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শীতে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই আশংকা করে সকলকে আগাম সজাগ থাকার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ সৃষ্টির অনেক পরে ধর্ম প্রবর্তিত হয়েছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। ধর্ম রক্ষার জন্য মানুষ নয়, মানুষ রক্ষার জন্য ধর্ম। তাই মানুষকে রক্ষার সর্বাত্মক চেষ্টা সবাইকে করতে হবে।
১৬ অক্টোবর ২০২০ শুক্রবার নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নবাবগঞ্জ উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভ‚ক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাকে পুজার উপহার স্বরুপ শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করেন।
নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারমান পারুল বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ওসি আশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আহবায়ক মুক্তি চন্দ্র সরকার।
এদিকে ঘাড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ী উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভ‚ক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাকে পুজার উপহার স্বরুপ শাড়ী ও পাঞ্জাবী এবং প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান চেক প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com