বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬৯৮ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে বীরগঞ্জ থানা পুলিশ। দেশের ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই আবুবক্কর সিদ্দিক জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বীরগঞ্জ উপজলোর পৌরসভা সহ সকল ইউনিয়নের সকল বিটে একযোগে একই সময়ে সকাল দশটায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বীরগঞ্জ পৌরসভার ( ওয়ার্ড নং- ১,২,৩) সংশ্লিষ্ট বিট এলাকার এসআই আবুবক্কর সিদ্দিক, (ওয়ার্ড নং- ৪, ৫, ৬) বিট এলাকার এএসআই মো. শফিকুল ইসলাম, (ওয়ার্ড নং- ৭,৮,৯) বিট এলাকার তদন্ত ওসি মো. ফেরদৌস আলী সহ বীরগঞ্জ থানার এএসআই সাজেদুর রহমান, বীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর, উল্লেখযোগ্য কিছু সংখ্যক নারী, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম বুলু, বীরগঞ্জ এর সবার প্রিয় চেনা মুখ ও সমাজসেবক মো. সোহলে আহম্মেদ, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন এবং সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করেন।

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com