বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৮৪ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।- ‘মুনাফার নষ্ট বৃত্তে বন্দী আমার শিক্ষা খাত আঁধারের এই বৃত্ত ভেঙ্গে আনো রাঙ্গা প্রভাত, এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টায় পীরগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্ব পূন্য সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। সম্মেলনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ ছাএ ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক সফুরা বেগম। পীরগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পীরগঞ্জ উপজেলার শাখার সভাপতি এনামুল হক দুলাল, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম। আরো বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহজাহান আলম ও সাবেক ছাত্রনেতা শামীম ইসলাম প্রমুখ। সভা শেষে কাউন্সিলরগন পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সম্মেলনে মিলিত হয়। পরে প্রেসক্লাবে রাত ৯ টায় তাবিবুর রহমান দিপু কে সভাপতি শুভ শর্মা কে সাধারণ সম্পাদক ও অপূর্ব শর্মা অপু কে সাংগঠনিক সম্পাদক সহ ১৯ সদস্য বিষিস্ট একটি কমিটি ঘোষনা করেন ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com