বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শিল্পী তামান্না হকের জন্মদিন আজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৯৪৭ বার পঠিত

বিনোদন ডেস্ক।- যাদুকরী কন্ঠের অধিকারী তামান্না হক। জন্ম নিয়েছিলেন লক্ষীপুরের মুসলিম পরিবারে। লক্ষীপুরে জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। ছোট বেলা থেকেই সংস্কৃতিমনা খেলাঘর, থিয়েটার ,বাংলাদেশ শিশু একাডেমিতে যার ধ্যান জ্ঞান সে প্রতিভা বিকশিত হবেই। নাচ, গান অভিনয় সব বিষয়ে যার বিচরণ এই প্রতিশ্রতিশীল উদীয়মান কন্ঠ শিল্পী তামান্না হকের। অভিনয় থিয়েটার নিয়ে ব্যস্ত হলেও ২০১৫ সাল থেকে পেশা হিসেবে গানকেই বেছে নিয়েছেন। ইতিমধ্যে ফোক গান গেয়ে দেশ বিদেশে অনেক মঞ্চই সাড়া ফেলেছেন উদিয়মান কন্ঠ শিল্পী তামান্না হক। নিয়মিত রেওয়াজ, স্টেজ শো, টিভি শো করা সহ নিজস্ব গানের সংখ্যাকে বাড়াতে চান তামান্না হক। জন্মদিনে তামান্না হক বলেন “আমি বিশ্বাস করি প্রত্যেক শিল্পীর শ্রোতা কিছু আলাদা এবং বিশেষ কারণে তৈরি হয়,সেই বিশেষ কারণ গুলো নিজের মধ্যে ধারণ করে শ্রোতাদের মনের মনিকোঠায় জায়গা পেতে চাই”।
বাংলাদেশের তাঁর জনপ্রিয়দের মধ্যে রুনা লায়লা, কনক চাঁপা, মমতাজ,কনা অন্যদিকে ওপাড় বাংলার সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে অনুপ্রাণিত করে। ওনাদের গান গুলো কন্ঠে ধারণ করতে, গাইতে ভালোবাসেন তামান্না হক। তবে নিজের গান দিয়ে নিজেকে আলাদা এবং বিশেষায়িত করতে চান তামান্না হক।তামান্না হক বলেন ” আমি নিজেকে আজীবন সংগীতের শিক্ষার্থী হিসেবেই ভাবতে চাই”।
এখন পর্যন্ত যেখানেই গান পরিবেশন করেছেন শ্রোতারা তার যাদুকরী কন্ঠের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তামান্না হকের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সংগীতের জগৎ এ নিজের গান দিয়ে সবার মাজে সারা জীবন বেঁচে থাকতে চায়। তামান্না হকের শেষ কথা হচ্ছে, সঙ্গীতকে ভালোবেসে অন্তর দিয়ে গাইতে হবে। শ্রোতাদের সন্তুষ্ট করার মধ্যেই সুপ্ত আছে একজন সঙ্গীত শিল্পীর প্রকৃত সত্ত্বা। তা সাধন ভজনের মাধ্যমে অর্জন করতে হয় বলে তামান্না হকের বিশ্বাস ।গান নিয়ে নতুন কোনো তথ্য জানতে চাইলে তামান্না হক বলেন,অনেক গুলো কাজ তৈরি হয়ে আছে সকলের সামনে আসতে যাচ্ছে শীঘ্রই ,আর কিছু কিছু গানের কাজ আধাআধি হয়ে আছে এখন শুধু সঠিক সময় আর সুযোগ এর অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com