বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

লংমার্চে হামলার প্রতিবাদে রংপুর নগরীতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৬৫৪ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা-নোয়াখালী অভিমুখে লংমার্চে ফেনীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: সিহাব, ছাত্রফন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, ছাত্রফন্ট (মার্কসবাদী) আহবায়ক সাজু রায় প্রমুখ।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট ও ছাত্রফন্ট (মাকর্সবাদী)সহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com