বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সুন্দরগঞ্জে টিকা দেয়ার পর শিশু মৃত্যুর অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৮২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জে বিসিজি টিকা দেয়ার পর মোহসীনা নামে ২২ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই ইউনিয়নের জামাল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ একাধিক টিকা দেয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তাছাড়া টিকা দেয়ার আগে শিশুটির স্বাস্থ্যও পরীক্ষা করা হয়নি। টিকা নিতে আসা ওই শিশুর দাদী জানায়, টিকা দেয়ার আগে কিছু একটা খাওয়ায় তার নাতিকে। এরপর তাকে দুটি টিকা দেয়া হয়। এরপর রাস্তায় রোদ থাকায় কাপড় দিয়ে ঢেকে বাড়িতে নিয়ে যায়। এতে সময় লাগে আনুমানিক দশ মিনিট। পরে শিশুটির মা শিরিনা বেগম বুকের দুধ খাওয়াতে গেলে দেখে নিহত শিশুটির নাখ ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

শিশুর বাবার অভিযোগ, একাধিক টিকা দেয়ার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। কাজেই আইনি সহায়তা চাইবেন তিনি।টিকা দেয়ার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য সহকারি লুচি বেগম জানান, একাধিক নয়, শুধুমাত্র বিসিজি টিকা দিয়েছি।ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, টিকা দেয়ার পরে শিশুটি মারা যায়। বিষয়টি তদন্ত করে দেখা দরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, টিকা দেয়ার কারণে শিশুটির মৃত্যু হতে পারে না। শিশুটির কোন সমস্যা থাকতে পারে। তারপরেও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে বিষয়টি শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com