বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে  ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৬১ বার পঠিত

ছাদেকুল ইসলাম ।- গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবার) পলাশবাড়ী পৌরশহরের রোজা ডায়াগনস্টিক সেন্টার, জান্নাত ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ।

এসময় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লাইসেন্স না থাকাসহ প্রতারণমূলক বিজ্ঞাপন দিয়ে সাধারণ লোকজনদের প্রতারিত করার অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়। নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ভালো থাকায় লাইসেন্স গ্রহণের জন্য ১ মাসের সময় দেয়া হয় এবং রোজা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম নিম্নমানের হওয়ায় সেগুলো ঠিকঠাক করে লাইসেন্স প্রাপ্তির পূর্বপর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
অভিযান পরিচালনা কালে গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মুনতাসির মামুন শুভ, ডেন্টাল সার্জন ডাঃ মাহাবুব আলম ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com