বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে রংপুর কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।- ২২ অক্টোবর ২০২০ ইং সকাল ১১ ঘটিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে আলু, পেঁয়াজ, চাল-ডালসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমরেড আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি কমরেড শাহাদৎ হোসেন, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কমিটির নেতা আব্দুল কাফী সরকার, লোকমান হোসেন, রংপুর মহানগর কমিটির নেতা দেবদাস ঘোষ দেবু, রাতুজ্জামান রাতুল, অটো শ্রমিক নেতা আব্দুল আউয়াল প্রমুখ। সমাবেশে বক্তরা অবিলম্বে চাল-ডাল, তেল, পেঁয়াজ, আলু, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম কমানোর দাবী জানান। সমাবেশ শেষে একটি মিছিল রংপুর মহানগরের মূল মূল সড়ক প্রদক্ষিন করে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com