বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ভটভটি চুরি: ৪ চোর আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৪৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে অভিনব কায়দায় ভটভটি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ৪ যুবককে থানা পুলিশ আটক করেছে । এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জবাই মহাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে কাওসার আলী ২০ অক্টোবর রাতে তার নিজ ভুটভুটি প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশে পাকা রাস্তায় তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার ভটভটি দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাৎক্ষণিক ভাবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। অপর দিকে নিয়ামতপুর উপজেলার বনগাঁ চান্দাইল গ্রামের মোস্তফার ছেলে জেম ২১ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে তার বাড়ীর সামনে একটি ভুটভুটি রং করতে থাকে। স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহ জনক হওয়ায় তারা নিয়ামতপুর থানায় খবর দিলে ভটভটি চোর জেমকে পুলিশ আটক করে । জিজ্ঞাসাবাদে জেম সহ আরো ৪ জনকে আটক করে পুলিশ। ২২ অক্টোবর বৃহষ্পতিবারে সাপাহার থানা পুলিশ আসামীদের নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করেন।
আটককৃতরা হলো, নাচোল উপজেলার আবু বক্করের ছেলে মিলন হোসেন (২৬), নিয়ামতপুর উপজেলার বনগাঁ চান্দইল গ্রামের মোস্তফার ছেলে জেম (২৬), চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে কারিউল(২৪), একই উপজেলার কাজলা চপভরা গ্রামের তবজুল হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩০)।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির কথা স্বীকার করেছে বলে সাপাহার থানা পুলিশ জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com