বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বড়ফলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকার কান্ড !

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬৯৭ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় বড় ফলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম।তিনি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, চলতি ২০২০/২০২১ অর্থ বছরে উক্ত বিদ্যালয়টির মেরামতে জন্য সরকার ২লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এ মেরামতে কাজ করার ক্ষেত্রে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা লাইজু বেগম কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়টিতে নাম মাত্র কাজ করে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছেন।
অভিযোগ রয়েছে কাজের ব্যাপারে কমিটিকে কিছুই জানাননি প্রধান শিক্ষিকা। শুধু তাই নয় প্রধান শিক্ষিকা লাইজু বেগম সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের করে ভ্যানিটি ব্যাগে ভরেছেন। টাকা উত্তোলনের কথা স্বীকার করে প্রধান শিক্ষকিা বলেন, প্রাপ্ত অর্থের পুরো টাকারই কাজ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com