মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

কটিয়াদীতে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭১৫ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামীর নাম মো. আমিন (২৩)। সে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের নূরুল ইসলামের পুত্র। ১৫ জুলাই বিকালে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিলের নির্দেশে এসআই দুলালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ৩নং আসামী আমিনকে পাকুন্দিয়া উপজেলার পুলেটঘাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ধান সংগ্রহের জন্য পাশের একটি বাড়িতে যান পরিবারের সদস্যরা। ওই সুযোগে কিশোরীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত হৃদয়ের সহযোগীরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় হৃদয়ের বাড়িতে। সেখানে হৃদয় ধর্ষণ করে পাশের একটি ভূট্টা ক্ষেতে রেখে চলে যান। পরে অনেক খোঁজাখুজির পর ওই ভুট্টা ক্ষেতে হাত- মুখ বাধা অবস্থায় কিশোরীকে দেখতে পায় তার বাবা। এদিকে সঠিক বিচারের জন্য কিশোরীর মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এদের মধ্যে মামলার ৩নং আসামী আমিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com