বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দেশের সকল ধর্মের মানুষ আজ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছে -স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ২২ অক্টোবর  বৃহস্পতিবার নিজ সংসদীয় আসন রংপুর-৬ পীরগঞ্জে শারদীয় দূর্গা উৎসবের শুভ উদ্বোধন করেন স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী।  প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতায় দেশে আজ সকল ধর্মের মানুষ সুষ্ঠু, সুন্দর, নির্মল ও শান্তিপূর্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছে।”
তিনি শারদীয় দূর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণ  ও সুশৃঙ্খলভাবে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সকলকে শারদীয় দূর্গা উৎসব পালন করার পরামর্শ দেন ।
এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পীরগঞ্জের ৯২টি পূজা মন্ডপে ৫০০ কেজি চাল স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শে বিতরণ করে স্থানীয় নেতৃবৃন্দ । পরে, ৮জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে গাভী পালনের লক্ষ্যে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম  সহ ৯২টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com