বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩০৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত হচ্ছে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দুর্গাপূজা এখন দেশের একটি সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক স¤প্রীতির এক প্রকৃষ্ট উদাহরণ। তাই সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার রাতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি মোহন চন্দ্র রায়, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com