বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফলোআপঃ পীরগঞ্জ থানায় এজাহার করেছেন আম্বিয়া বেগম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৩২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে দোকানে হামলা ৩ লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় আম্বিয়া বেগম পীরগঞ্জ থানায় ৭ জনকে অভিযুক্ত করে এজাহার করেছেন। প্রকাশ, গত ১৬ অক্টোবর শুক্রবার বাদজুম্মা পীরগঞ্জ বাসষ্ট্যান্ডের সামছুল ভাংড়ির দোকনে ওসমানপুর গ্রামের মৃত অয়েজ উদ্দিনের পুত্র আজিজার (৫৫) তার পুত্র কালু (৩০), নুর আলম (৩২) ও রাজ্জাক (২২)সহ কয়েকজন হামলা চালিয়ে সামছুল হক এর স্ত্রী আম্বিয়া বেগম (৪৫) কে অমানবিক ভাবে মার ডাং করে এবং দোকানের ড্রয়ার থেকে প্রায় ৩ লাখ টাকা লুটে নেয় বলে জানা যায়। এই ঘটনার পর পুলিশ ১৮ অক্টোবর রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে ২২ অক্টোবর ২০২০সামছুল ভাংড়ির স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম পীরগঞ্জ থানায় এজাহারপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মোঃ সামছুল হক পিতা মৃত খবির উদ্দিন প্রায় ৪০ বছর পূর্বে পাবনা জেলার বেড়া এলাকা থেকে পীরগঞ্জ উপজেলায় এসে,হাড়ি পাতিলের ব্যবসা শুরু করেন। পরে রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে জমি কিনে দোকানঘর তুলে ভাংড়ি মালামাল কেনাকাটার ব্যবসা শুরু করেন। সামছুল হক একজন নিরিহ প্রকৃতির মানুষ। তার দোকনে হামলা করে অর্থলুটে নেয়ার বিষয়টি সামজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com