বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

অশুভ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বার পঠিত
দিনাজপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনার এই মহামারিতেও দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে নেই। ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেয়া হয়েছে। পরীক্ষাও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেনি সকল স্তরের উন্নয়ন এগিয়ে নিয়ে গেছে করোনার মধ্যেও। জীবন মান উন্নত করেছে।

তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, কোন অশুভ শক্তি যেন দুর্গা পুজায় যেন বাধা সৃষ্টি করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এদেশে সকল ধর্মের মানুষের দেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। অশুভ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৭৫ লাখ টাকা ব্যায়ে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৮০ লাখ টাকা ব্যায়ে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫ লাখ টাকা ব্যায়ে বলতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫ লাখ টাকা ব্যায়ে ৩নং ফাজিলপুর ইউনিয়নের পারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৫ লাখ টাকা ব্যায়ে ৩নং ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বরেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, কোতয়ালী অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, সদর উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপ সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, শহর আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ।

এরপর দিনাজপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com