বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫১৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ধির্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত হচ্ছে এমন মন্তব্য করে দনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দুর্গাপূজা এখন দেশের একটি সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকৃষ্ট উদাহরণ। তাই সবাইকে অসা¤প্রদায়িক চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২৫ অক্টোবর ২০২০ রোববার রাতে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোফ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলার সুজালপুর সনাতন ধর্মাঙ্গন সার্বজনীন দূর্গা মন্দিরে দুস্থদের মাঝে পুজার উপহার স্বরুপ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com