বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে সুদের টাকার জন্য মা মেয়েকে লাঠিপেটা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর): প্রতিনিধি।  রংপুরের পীরগঞ্জে সুদের টাকার জন্য মা ও মেয়েকে লাঠিপেটা করা হয়েছে।  গত ২৫ অক্টোবর রোববার শেষ বিকেলে সুদের টাকার আদায়ে ঋণ গ্রহীতার বাড়ীতে গিয়ে তাঁর মা-জুলেখা বেগম এবং বিশ্বিবদ্যালয়ে পড়ুয়া বোনকে (অনার্স ফাইনালের ছাত্রী ) বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে প্রকাশ্যে দিবালোকে ওই ঘটনা ঘটায় সুদখোর পিতা-পুত্র।
আহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের বক্তার রহমানের পুত্র সুদখোর মহাজন সাজেদুল ও সাজেদুলের পুত্র মানিক মিয়া সুদের টাকা আদায়ে ঘটনার দিন বিকেলে আব্দুর ররহমানের বাড়ীতে হামলা চালায়। এসময় সুদখোর পিতা-পুত্রে ঋণ গ্রহীতার মা জুলেখা বেগমকে নির্দয়ভাবে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় । মাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা এগিয়ে এলে তাকেও লাঠিপেটা করলে এক পর্যায়ে লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়। মারাত্মক আহত অবস্থায় মা ও মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ।

আব্দুর রহমান জানান, তার ছেলে জাহাঙ্গীর আলম মাসে ১৬ হাজার টাকা সুদে  ১ লাখ টাকা ঋণ নিয়েছিল। কয়েক মাস সুদ দেয়ার পর আসল টাকা পরিশোধ করা হয়েছে। সুদের ৫ হাজার টাকা বকেয়া ছিলো । সুদের বকেয়া টাকার জন্য সুদখোর বাপ-বেটা আমার বাড়ীতে এসে আমার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কন্যাকে প্রকাশ্যে দিবালোকে বাঁশের লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছে। স্ত্রীর বাম হাত ভেঙ্গে দিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবিবাহিতা কন্যার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

এলাকার প্রত্যক্ষ দর্শী লোকজনরা সুদের টাকার জন্য বাড়ীতে গিয়ে নারীদেরকে লাঠিপেটা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুদখোর পিতা-পুত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আহত মা-মেয়েকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com