বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে দুই ক্লিনিকের আঠারো হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।- দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ২ ক্লিনিকে ১৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল তানভীর তালুকদার চঞ্চল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, সরকারের নিয়ম অনুযায়ী মূল্য তালিকা না টাঙানো এবং নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়েছে। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৯ ও ১৩ (২) ধারা মোতাবেক নূর ল্যাব এন্ড সিটি নাসিং হোমকে ১৫ হাজার টাকা ও মর্ডাণ ক্লিনিককে নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের কাগজপত্র এবং নিয়মিত ভাবে ডাক্তার না থাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য যে, ১১ আগস্ট ২০১৯ সালে ভ্রাম্যমান আদালতের পরিচালনার মাধ্যমে নূর ল্যাব এন্ড সিটি নাসিং হোমে ডাক্তার বিহীন আয়া দিয়ে বাচ্চা প্রসবকালে শিশু মৃত্যুর ঘটনা ও সরকারি ঔষধ রাখার অপরাধে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া সহ ক্লিনিক মালিক নুর আলম ও তার স্ত্রী বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমানে বহিস্কৃত নার্স ফাহিমা আক্তারকে জেল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com