বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে জননেতা আমজাদ হোসেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৩ বার পঠিত
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন।

এম এ আলম বাবলু,পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে কে.বি সংঘের প্রশংসনীয় পদক্ষেপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে জননেতা আমজাদ হোসেন ফুটবল টুর্নামেন্টের৷  বুধবার বিকেলে জননেতা আমজাদ হোসেন ফুটবল টূর্নামেন্ট ২০২০ উদ্বোধন করা হয়।
জানা গেছে, বুধবার বেলা ৪টায় পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক,নাট্যজন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা আমজাদ হোসেন৷ এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং, সাধারন সম্পাদক বেল্লাল হোসেন স্বপন,  প্রাক্তন সদস্য গণি শাহ ও ক্রিড়া সংগঠক রেজওয়ান আক্তার বকুল প্রমুখ। পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় খোলাহাটি একাদশ ফুটবল দল বনাম ফরিদপুর একাদশ ফুটবল দল অংশ নেয়। খেলায় খোলাহাটি ফুটবল দল ট্রাইব্রেকারে ১-০ গোলে ফরিদপুর একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com