বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩১১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গোটা মুসলিম জাহানের মুক্তির দিশারী প্রিয় নবী করিম হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে ফান্স কর্তৃক অবমাননার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুরারীপুর মাদ্রাসার মহতামিম মাওঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও ঠুটিয়াপাকুর দারুল উলুম মইনুল হক মাদ্রাসার মহতামিম মাওঃ শাহ আলমের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, সুইগ্রাম মাদ্রাসার মহতামিম মাওঃ মশিউর রহমান,তারাবিয়াতু সন্নাহ্ মাদ্রাসার মহতামিম মাওঃ নুরুনব্বী, ফকিরহাট মাদ্রাসার মহতামিম মাওঃ রফিকুল ইসলাম, খাদ্য গুদাম মসজিদের ইমাম মাওঃ তাজুল ইসলাম, হাজ্বীপাড়া মাদ্রাসার মহতামিম মাওঃ মাহবুব সাহেব,মাওঃ ফরহাদ হোসাইন,মাওঃ আনাছ সাহেব,মুফতি মাওঃ খলিলুর রহমান, মাওঃআশরাফ সাহেব,মাওঃ আব্দুল্লাহ সাহেব প্রমুখ।

বক্তারা তৌহিদী জনতার পক্ষে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারি ফান্স সরকারের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বাতিল ও তাদের উৎপাদিত পন্য বর্জন করার দাবী জানান। এছাড়াও ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর দশ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com