বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে ৮০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৫৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে শুক্রবার দুপুরে এক অভিযান চালিয়ে ৮০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি মাহাবুব রহমানকে(৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মাহাবুব পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে আসছিল।
গোপনসূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জের নির্দেশে শুক্রবার দুপুরে এসআই এমএ আজীজের নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ এক আকস্মিক অভিযান চালানো হয়।এসময় মাদক ব্যবসায়ি মাহাবুবের বসতবাড়ীর শয়ন ঘরে তল্লাশি চালিয়ে লুকায়িত একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৮০ পিস ফেনসিডিল উদ্ধারসহ মাহাবুবকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাহাবুবকে শনিবার সকালে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com