বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে আমন ধান ক্ষেতে ঘাসমারা ঔষধ: থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে পূর্ব শত্রæতার কারনে ঘাষমারা ঔষধ ছিটিয়ে দু’একর জমির আমন ধান বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে ।অভিযোগে জানা যায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বর্নিত গ্রামের মৃত- আকবর আলী মন্ডলের পুত্র আজিজার রহমান (৮৫) ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন (৮০) নামের দু’কৃষক তারা দুইভাই মিলে বর্নিত গ্রামের সাবেক ২৭০ ও হাল ৩৯০ খতিয়ানের ০৬, ৬৮ ও ৭১ নং পৃথক ৩টি দাগে প্রায় ২ একর জমিতে আমন ধান চাষ করেন । তাঁরা বলেছেন ধানের ক্ষেতগুলো হয়েছিল বেশ ভাল। পুর্ব শত্রæতা বশত প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনরা ৩ থেকে ৪ দিনের মধ্যে কোন একরাতে উল্লেখিত আমন ধানের জমিতে ঘাষমারা ঔষধ ছিটিয়ে দিয়েছে। ফলে ২/৩ দিনের মধ্যে ধানের গাছগুলো সম্পুর্ন রুপে বিনষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার আজিজার রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। অপরদিকে অভিযুক্ত গোলজার হোসেন বলেন, আমার বা আমার লোকজনের বিরুদ্ধে সম্পুর্নরুপে অসত্য অভিযোগ করা হয়েছে যার কোন ভিত্তি নেই।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আজিজার রহমান ও গোলজার হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com