বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬৫৯ বার পঠিত
হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম (শফি)।- হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে, ফ্রান্সের পণ্য বর্জন, সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ বিভিন্ন দফা দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে রোববার বিক্ষোভ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর উপজেলার রাণীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি হযরত মাওলানা মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ সুলতান মাহমুদ, আলহাজ্ব মাওলানা মোঃ মুফতি মনোয়ার হোসেন ও সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু সহ আরো অনেকে।
প্রতিবাদ সভার পূর্বে উপজেলার রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রাণীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com