বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঠাকুরগাঁও পীরগঞ্জে মহানবীকে অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩২৭ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) কে ফ্রান্স সরকার কর্তৃক অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বানানোর প্রতিবাদে, ফ্রান্সের পণ্য বর্জন, সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সহ বিভিন্ন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইমাম ও উলামা পরিষদের আয়োজনে ২ নভেম্বর  সোমববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ জোহর উপজেলার পূর্ব চৌরাস্তা মোড়ের সামনে ইমাম ও উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইমাম ও উলামা পরিষদের কোষাদক্ষ্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ আইনুল হক, পীরগঞ্জ স্টেশন রোড জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুজ্জামান ও মাওলানা মোঃ মোজ্জামেল হোসেন প্রমূখ।

প্রতিবাদ সভার পূর্বে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ হাজার হাজার মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com