বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আসন্ন পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাদশা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩২৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী হিসাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা।
২ নভেম্বর সোমবার সকালে নিজবাস ভবনে সাংবাদিকদের সহিত মতবিনিময় কালে নিজের ও পরিবারের সকলের তথ্য তুলে ধরে বলেন, জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত এবং আমাদের পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী । আমার পিতা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের খাদ্য ও বাসস্থানের সহযোগীতা করেছেন। আমি উপজেলা আওয়ামী লীগের পর পর দু’বারের সহ-সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে থেকে কাজ করে আসছি। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির প্রয়োজনীয় আশু হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি দলীয় নেতাকর্মীসহ উপজেলা ও পৌরবাসীসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করছি। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহিদুল ইসলাম বাদশা বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, পর পর দু’বারের সহ-সভাপতি ও পৌর সহায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com