বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ী পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩১৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর নির্বাচনে আজ ১৫ নভেম্বর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ।

এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পলাশবাড়ী থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও পলাশবাড়ী পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ , আওয়ামীলীগের আবু বকর প্রধান , জাতীয়পার্টির মজিবর রহমান,স্বতন্ত্র ভাবে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলামআমিনুল ইসলাম দুদু সহ মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৮৯ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার শাহিনুর আলম প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন।
উল্লেখ্য ,পৌর নির্বাচনে মোট নারী পুরুষ ভোটার রয়েছে ৩১ হাজার ৬ শত ২ জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছে ১৬ হাজার ২ শত ৬৮ জন, পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৩ শত ৩৪ জন। আগামী ১৭ নভেম্বর যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ, আগামী ১০ ডিসেম্বর পৌরসভার ১৬ টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com