বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে- বাণিজ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ পরিকল্পনা সম্পাদক টিপু মুনশি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নানা ভাবে বিকৃত করার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়েছে। আমরা বিশ্ব দরবারে বাংলাদেশ কে আরও একধাপ এগিয়ে নিতে চাই।
আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের এখন বয়স হয়েছে, কখন চলে যাব জানিনা। দেশের ও দেশরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সত্য, ন্যায়, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহা পরিকল্পনা গ্রহন করেছে।
আজ শনিবার দুপুরে বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর তীরে জাতির পিতার ম্যুরাল স্থাপনে জায়গা পরিদর্শনের সময়সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, রংপুর জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, হারাগাছ পৌরসভা মেয়র হাকিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারন সম্পাদক দিলদার আলী, সহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা। পরে তিনি কাউনিয়া মহিলা কলেজে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com