মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১০৪০ বার পঠিত

ফাইদুল ইসলাম,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- শীতের আগমনে ঠাকুরগাঁয়ের  পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম  পড়েছে।

অল্প কিছুদিন পর ঝেঁকে বসবে শীত। এবার শীতের আমেজ আগেই টের পাওয়ায় জনসাধারণের ভীরজমতে শুরু করেছে লেপ-তোষকের দোকানে। তুলা,লেপের কাপড় ফোম এবং মুজুরী গত বছরের তুলনায় খরচ কিছুটা বেশী বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সন্ধ্যা বাড়ার সাথে সাথেই শীতের তীব্রতা দেখা দিচ্ছে। এই শীতে উষ্ণতা ছড়াতে লেপ-তোষক এর জুড়ি নেই। পীরগঞ্জের লেপ-তোষকের দোকান গুলোতে চলছে লেপ বানানোর ধুম। জলবায়ু পরিবর্তনের কারণে এবার শীতের তীব্রতা বাড়াবে বলে মনে করছেন অনেকেই।

তাই লেপ তোষকের কারিগরেরা খুব ব্যাস্ত সময় পার করেছে লেপ বানানোর কাজে। শীতের হাত থেকে বাঁচতে আবহমান কাল থেকেই লেপ এর ব্যবহার। লাল কাপড়ে তুলা ভরিয়ে সেলাইয়ে ব্যস্ত এখন লেপ-তোষকের কারিগররা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পীরগঞ্জের প্রায় অর্ধ শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। শীত মৌসুমি ব্যবসায়ীরা রেডিমেট লেপ তোষক তৈরি করে তা বিক্রি করছেন। পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তায় দেখা যায় যান্ত্রিক মেশিনে তুলা প্রস্তুত করে তা দিয়ে লেপ-তোষক বানানো হচ্ছে। লেপ

কারিগর রাসিদুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, প্রায় মাসখানেক ধরে চলছে লেপ বানানোর কাজ। আরও পুরো শীত জুড়ে চলবে এই কাজ। কাঁচামাল ও মজুরি মিলিয়ে এক একটি লেপের খরচ পড়ে প্রায় এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। তুলার ধরন অনুযায়ী লেপ বানানোর খরচ কিছুটা কমবেশী হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com