বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৫২ বার পঠিত

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে চিকিৎসার সরঞ্জামাদি ছাড়ায় দীর্ঘ দিন থেকে একটি মেডিসিন ফার্মেসীতে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে ডাঃ মোঃ আরিফুর রহমান নামে এক চিকিৎসকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালাত।

সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফিউল আলম। এ সময় দিনাজপুর প্যারালাইসিস ও প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এন্ড আলতাফুন নেছা জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আরিফুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, ডাঃ আরিফুর রহমান ফিজিওথেরাপি বিভাগের একজন চিকিৎসক। রোগীদের ফিজিওথেরাপি সংশ্লিষ্ট চিকিৎসা সেবা দিতে গেলে বিশেষ কিছু সরঞ্জামের প্রয়োজন হয়। কিন্তু তিনি কোনো প্রকার সরঞ্জামাদি ছাড়ায় প্রতি সোমবার আজাদমোড় এলাকার একটি ফার্মেসীতে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছিলেন। তাই তাকে এ জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, থানার এসআই খোরশেদ আলম সহ সঙ্গীয় ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com