বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে এ্যাডভান্সড স্কুল এন্ড কলেজে দুঃসাহসিক চুরি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৭৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।-  বগুড়ার শেরপুরে এ্যাডভান্সড পাবলিক স্কুল এন্ড কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করে একটি ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার নিয়ে যায় দুর্বৃত্তরা।
২৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর পৌরশহরস্থ খন্দকারপাড়াস্থ ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটনায় দুর্বৃত্তরা।
অভিযোগ জানা যায়. করোনা মহামারির কারণে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত শেরপুর পৌর শহরের খন্দকারপাড়াস্থ এ্যাডভান্সড পাবলিক এন্ড কলেজ বন্ধ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পরিচালক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদেরকে ভার্সুয়্যাল ক্লাশ নিয়ে থাকতো। হঠাৎ করেই গত ২৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তরা প্রতিষ্ঠানে ভেতরে থাকা একটি ল্যাপটপ ও একটি ডেক্সটপ কম্পিউটার চুরি করে এবং আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান পরিচালক তাজকিরুল ইসলাম শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com