বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় সেবা নিতে গিয়ে ধর্ষণ-ভিডিও ধারণ: গ্রেফতার ইউপি চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়ন নিতে গিয়ে এক নারীকে ধর্ষণ-ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে নয় মাস ধরে ধর্ষণের মামলায় গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

নির্যাতনের স্বীকার ওই নারীর অভিযোগ, চলতি বছরের ৩ মার্চ ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়ন আনতে গেলে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান তার রুমে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণসহ ভিডিও চিত্র ধারণ করেন চেয়ারম্যান বাদল। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে আরও একাধিকবার বিভিন্ন জায়গায় তাকে ধর্ষণ করা হয়।

সর্বশেষ গত ১১ নভেম্বর নির্যাতিতার বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতে ধর্ষণের সময় আশেপাশের লোকজন টের পেলে চেয়ারম্যান বাদল পালিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৫ নভেম্বর) ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com