বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে গৃহহীনদের ঘর নির্মাণের কাজের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পঠিত
নবাবগঞ্জে গৃহহীনদের ঘর নির্মাণের কাজের উদ্বোধন করছেন শিবলী সাদিক এমপি।
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-  দিনাজপুরের নবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ শুরু করা  হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর  কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করা হচ্ছে।
সোমবার ৩০ নভেম্বর বিকেলে  উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ভালকা জয়পুর মৌজায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ওই গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজ মন্ত্রণালয়ের স্থায়ী সদস্য শিবলী সাদিক এমপি।
গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোছাঃ মনিরা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মোছাঃ হোসনেয়ারা বেবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রেফাউল আজম, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবতী, স্থানীয় ইউননিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইনুল হক ও সামেয় সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ‘আশ্রয়ণের অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে উপজেলায় দুই কক্ষ বিশিষ্ট ২২৬ টি সেমি পাকা ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণের জন্য এক লক্ষ  ৭৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com