বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনাভাইরাসের মহামারীকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার কোন বিকল্প নেই। করোনাকালে আমাদের কর্মকান্ড বন্ধ রাখলে রাষ্ট্র ব্যবস্থা স্থবির হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হবে। মানুষের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে করোনাভাইরাসের মহামারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষা করতে, অর্থনীতির চাকাকে সচল এবং রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখতে হলে কাজ করার কোন বিকল্প নেই।
৩০ নভেম্বর ২০২০ সোমবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট ফান্ড হতে ২০১৯-২০২০ অর্থ বছরে ইমাম মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ বিতরণ এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর ও মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম।
এর আগে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে সুন্দরী হাটগাছ শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর হরে কৃষ্ণ নামহট্ট ইসকন মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আওতায় শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর হরে কৃষ্ণ নামহট্ট ইসকন মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী, মহাদেবপুর শ্রী কৃষ্ণ চৈতন্য সংসঙ্গ সংঘ রাধা গোবিন্দ মন্দিরে প্রতিষ্ঠা বার্ষিকী ও রাস পূর্নিমা উপলক্ষে মহোৎসব, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে রসুলপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে নারীদেও হাঁস-মুরগীর খামার সংক্রান্ত প্রশিক্ষণ এর উদ্বোধন করেন ও কাহারোল উপজেলা পরিষদ হলরুমে থিংক গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজমের হাতে প্রদান করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com