বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ভাস্কর্য অবমাননার প্রতিবাদে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৫ বার পঠিত

সাহেব, দিনাজপুর ।-  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৬ ডিসেম্বর রোববার জেলা ছাত্রলীগে সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, আদর্শ মহাবিদ্যালয়ের সাধারন সম্পাদক অমিত হাসান অমি, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান, রক্তিম, আরিফ, কুশল, জিয়া, ইমরান, ওভি, রাতুল, রাধেন, রিয়েল, মেরাজ, নাইম প্রমুখ। সমাবেশে তানভীর ইসলাম রাহুল বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চারা দিয়ে উঠছে। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতা বিরোধীরা জানান দিচ্ছে এ বাংলার মাটিকে আবারও পাকিস্তান বানাতে চায়। কিন্তু ছাত্রলীগের একটি কর্মীর একবিন্দু রক্ত থাকতে জাতির পিতার অপমান সহ্য কর হবে না।সভাপতি তানভীর ইসলাম রাহুল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com