বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর শহরের ৩নং ওয়ার্ড যুবলীগের চারটি মহল্লা কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহর যুবলীগের অন্তর্গত ৩নং ওয়ার্ড শাখার আয়োজনে চারটি মহল্লা কমিটি গঠন করা হয়েছে।

১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের নিমতলা মোড়ে দিনাজপুর শহর যুবলীগের অন্তর্গত ৩নং ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান।

ওয়ার্ড যুবলীগের সভাপতি সুব্রত বকশী টুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন, আওয়ামী লীগ নেতা সুনাল আজাদ, মোকসেদুল হোসেন রমেন।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ৩নং ওয়ার্ড যুবলীগের অন্তর্গত উত্তর মুন্সিপাড়া মহল্লার সাব্বির হোসেন শাওন কে সভাপতি, ইউসুফ আলী রানা কে সাধারণ সম্পাদক; দক্ষিণ মুন্সিপাড়া মহল্লার আরিফুল আলম পল্লবকে সভাপতি, নেহাল হাবিব কে সাধারণ সম্পাদক; ঠনঠনিয়াপাড়া মহল্লার তনয় সরকারকে সভাপতি, পলক চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ও রায়সাহেববাড়ী-গণেশতলা মহল্লার অভিজিত রায় অভিকে সভাপতি আর মৃদুল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com