মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

লাল-সবুজের পতাকা বেচাকেনার ধুম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ বার পঠিত

কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- ডিসেম্বর মানেই বিজয়। ১৯৭১ সনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করে বাঙালি জাতি। লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্বাধীন বাংলাদেশের বুকে। সেই থেকে ডিসেম্বর মানে বাঙালির বিজয়। ডিসেম্বরের প্রতিটি দিন যেন বাঙালির কাছে বিজয়ের দিন। এ মাসের শুরু থেকেই তাই পতাকার প্রতি আলাদা প্রেমজাগে মানুষের মনে। যানবাহনে রাখতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে টানাতে ধুম পড়ে পতাকা কেনা বেচার। তেমনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিজয়ের মাস ডিসেম্বরের শুরু থেকেই ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা বিক্রি হচ্ছে। উৎসুক লোকজন আনন্দের সঙ্গে কিনছেন লাল-সবুজের পতাকা সংবলিত স্টীকার, ব্যাসলেটসহ ছোটবড় সাইজের পতাকা। পতাকা বিক্রেতা মোকছুদ মিয়া জানান, তিনি নিয়মিত পত্রিকা বিক্রি করেন।

ডিসেম্বর মাসে পত্রিকা বিক্রির পাশাপাশি পতাকা বিক্রি করেন। এবছরও বিক্রি করছেন। ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন বিভিন্ন সাইজের পতাকা কিনছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com