বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে।  ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ যুব সমাজ ও ইয়াং স্টার ক্লাবের আয়োজনে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত খেলায় রাণীশংকৈল এসআরইসি ফুটবল একাদশ ০-২ হারিয়ে গোলে দিনাজপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।চুড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। বীরগঞ্জ উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই বীরগঞ্জ উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।
সভাপতিত্ব করেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশনেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার তফিকুল ইসলাম তপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com