বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

না ফেরার দেশে অভিনেতা আব্দুল কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৭ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ইন্তোকাল করেছেন ( ইন্নালিল্লাহে….. রাজেউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ সকাল ৮টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। এদিন শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি শেষে বাদ মাগরিব বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর মিরপুর ডিওএইচএস এলাকার সেন্ট্রাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। শারীরিক অবস্থার অবনতি ঘটার পর উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। চিকিৎসায় কোনো উন্নতি না হওয়াতে ২০ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। মিরপুর ডিওএইচএসের বাসায় না নিয়ে এয়ারপোর্ট থেকে এই অভিনেতাকে সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পর দিন ২১ ডিসেম্বর করোনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। মাঝে বৃহস্পতিবার অবস্থার একটু উন্নতি হলেও গতকাল সকালে তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com