বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কাহারোলে এম. এস গোপাল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- কাহারোলে এম. এস. গোপাল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার কাহারোল উপজেলার ভাতগাও শিক্ষা নিকেতন মাঠ প্রাঙ্গণে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় রানীরবন্দর আইডিয়াল ক্লাব ০-২ হারিয়ে গোলে রামডুবি স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
চূড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে হবে। মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক শুধু নিজেকেই নয় একটি পরিবারকে ধবংস করে দিতে পারে। মরনব্যাধি মাদক থেকে দূরে থাকতে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলাই পারে মাদকের কড়াল ছোবল থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে।
সভাপতিত্ব করেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোলা থানার ওসি মো. ফেরদৌস আলী।
বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশনেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবুসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার তফিকুল ইসলাম তপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com