বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় ৭ জায়গায় রেডজোন প্রত্যাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৮০০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ায় ঠনঠনিয়া ও কলোনীতে আবারও রেডজোনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই এলাকা দুটিতে করোনা সংক্রমণ বাড়ার কারণে আগামী ৫ আগস্ট পর্যন্ত রেডজোনের মেয়াদ বাড়ানো হয়েছে। বাকি ৭ এলাকা সূত্রাপুর, চেলোপাড়া, নাটাইপাড়া, মালতিনগর, জলেশ্বরীতলা, হাড়িপাড়া এবং নারুলী এলাকায় সংক্রমণ কমায় রেডজোন প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়েছে। এই ২টি এলাকায় রেডজোনের সকল সর্তাবলী বহাল থাকবে।
গত ১৪ জুন প্রথম পর্যায়ে শহরের ৯টি এলাকা শহরের সূত্রাপুর, চেলোপাড়া, নাটাইপাড়া, মালতিনগর, জলেশ্বরীতলা, হাড়িপাড়া, ঠনঠনিয়া, কলোনী এবং নারুলীকে রেডজোন ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ না কমায় জেলা স্বাস্থ্য বিভাগের সুপারিশের প্রেক্ষিতে ওই এলাকাগুলোয় লকডাউনের সময়সীমা পরে দ্বিতীয় দফায় ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, ৯টি রেডজোন এলাকার মধ্যে ঠনঠনিয়া ও কলোনী এলাকার করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাকি ৭ এলাকায় রেডজোন ঘোষণার পর থেকে সংক্রমণ কমায় ওইসব এলাকায় রেডজোন প্রত্যাহার করা হয়েছে। তবে যদি আবার সংক্রমণ বাড়ে তাহলে বাকি ৭টি এলাকা আবার রেডজোনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com